Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ ) প্রতিনিধি The body of the old man was recovered

নওগাঁর নিয়ামতপুরে আম বাগান থেকে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধের নাম  মকলেছার (৬৫ )। বাড়ি ভাবিচা ইউনিয়নের ধর্মপুর  (বিল সিংড়া পাড়ার ) গ্রামে।বাবার নাম মৃত  সফর আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে ঐ বৃদ্ধ নিজ বাড়ি ও ছাতড়া হাটের রাস্তার পূর্ব পাশে একটি আম বাগানের আমের গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

আরও জানা যায়,পরিবারের উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। মকলেছার রহমানের মুদিখনার ব্যবসা ছিল।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম বলেন,সংবাদ পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় একটি ইউ ডি মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news