Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ মে ২০২৪
০৮:২৬ পূর্বাহ্ন

শাহপরীর দ্বীপে দেড় লাখ ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Women drug dealers arrested with Yaba

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ১,৫০,০০০ পিস ইয়াবা সহ এক নারী মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

দৈনিক স্বদেশ প্রতিদিনকে র‌্যাব জানায়, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯নং ওয়ার্ডের ক্যাম্পপাড়া এলাকার আব্দুল আমিনের বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ি অবৈধ মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান ক্রয়-বিক্রয়ে অবস্থান করছে। এমন নির্ভরযোগ্য তথ্যে গতকাল বিকেলে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়িরা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘর থেকে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় পালাতে গিয়ে নুর ফাতেমা নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নুর ফাতেমা জানায়, ঘরটি তার স্বামীর বসত ঘর এবং ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। পরে বসত ঘর তল্লাশী করে সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি নুর ফাতেমা (২৬), স্বামী-আব্দুল আমিন, পিতা-মোহাম্মদ হোসেন, ক্যাম্প পাড়া, শাহপরীর দ্বীপ, ৯নং ওয়ার্ড, সাবরাং, টেকনাফ। 




© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news