Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চকরিয়ার রেজাউল করিম হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Chittagong Education Board Chairman

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৃতি সন্তান প্রফেসর রেজাউল করিম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে। চকরিয়া পৌরসভার পালাকাটা মাতব্বর পাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। জীবনের শুরু থেকেই সৃজনশীল কাজের জন্য সকলের কাছে অত্যন্ত প্রিয়জন। কক্সবাজারের সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারীর সহধর্মিণী ওয়াহিদা আকতার উর্মির বড় ভাই রেজাউল করিম।

ইতিপূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব পদে কর্মরত ছিলেন। চট্টগ্রাম কলেজ সহ বিভিন্ন কলেজে অধ্যাপনার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে নানামূখী  সৃজনশীল কর্মকান্ডের সাথে তিনি যুক্ত ছিলেন। 

সাহিত্যিক হিসেবেও তিনি বেশ সমাদৃত। তাঁর কাব্যগ্রন্থগুলো 'চেতনার স্বপ্নজাল' এবং 'স্বোপার্জিত মানচিত্র' পাঠক মহলে বেশ জনপ্রিয়। সবার বিশ্বাস, তাঁর নেতৃত্বে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড আরো গতিশীল হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news