Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কর্ণফুলী নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

অনলাইন ডেস্ক Worker missing after falling into Karnaphuli river

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে মো. শফি (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। ঘটনার ২৪ ঘণ্টা পরও তার সন্ধান পাওয়া যায়নি।

বুধবার (১৫ মে) দুপুর ২ টায় কর্ণফুলী নদীতে থাকা এফভি মায়া ৩ নামে একটি জাহাজে মাছ আনলোড করার সময় নদীতে পড়ে যান তিনি।

নিখোঁজ শফি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার কোরবান আলীর ছেলে।

জাল জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে গিয়ে মিলল গ্রেনেড সদৃশ বস্তু

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ  বলেন, ‘নিখোঁজ শফি মূলত জাহাজ থেকে মাছ খালাসের কাজ করতেন। পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, তিনি মৃগী রোগী ছিলেন। গতকাল তিনি নদীতে যান মাছ নামানোর কাজে। সেখানে তিনি নদীতে পড়ে যান। তখন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্ধারে আমাদের অভিযান চলছে।’

ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ জুয়েল বলেন, ‘নিখোঁজ শফির মৃগী রোগ ছিলেন। সাম্পানটি জাহাজের সঙ্গে বাঁধা ছিলো। তাকে নদীতে পড়ে যেতে কেউ দেখেনি। তবে গতকাল থেকে তিনি নিখোঁজ।’

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ওই দিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news