Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ মে ২০২৪
১০:০৯ পূর্বাহ্ন

পবায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: Conducted seminars and exhibitions on the application and expansion of the innovative Lagsai technology

'জীবনের জন্য বিজ্ঞান, শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন' প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শেষে অতিথিবৃন্দ মেলার প্রদর্শনীতে অংশগ্রহনকারীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

বৃহস্পতিবার(১৬ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে অতিথি ছিলেন বিসিএসআইআর ঢাকার সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোঃ নাজিম উদ্দিন, বিসিএসআইআর ঢাকার সহকারী পরিচালক (প্রশাসন) কাজী মো: ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাবিবা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন শারমিন আক্তার।

উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক অফিসার মোতাহার হোসেন, ইউডিএফ জাকিয়া সুলতানা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news