Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক আটক

অনলাইন ডেস্ক Chief Coordinator of KNF Women's Wing Detained

বান্দরবান সদর উপজেলার লাইমী পাড়া এলাকায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বমকে আটক করেছে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার তৌহিদ বলেন, শুক্রবার (১৭ মে) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আমরা আটক করতে সমর্থ হই।

এ অভিযানের বিষয়ে আজ বিকেল সাড়ে ৫টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করা হবে বলে র‍্যাবের পক্ষ হতে জানানো হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news