Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ মে ২০২৪
০৩:২৬ পূর্বাহ্ন

ওয়ার্ল্ড ভিশনে নিয়োগ, সপ্তাহে ৫ দিন কাজ

অনলাইন ডেস্ক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ World Vision Recruitment Jobs

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েট সিস্টেম স্ট্রেংথেনিং অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৯ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৫০ থেকে ৬০ হাজার টাকা বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

পদের নাম: অ্যাসোসিয়েট সিস্টেম স্ট্রেংথেনিং অফিসার

বিভাগ: নবযাত্রা প্রকল্প-১১

পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ( বিশেষ করে কৃষিতে ডিপ্লোমা)

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলায় মৌখিক-লিখিত যোগাযোগ দক্ষতা, কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর 

কর্মস্থল: খুলনা (দাকোপ) 

বেতন: ৫০,০০০-৬০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটিসহ আরো অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৫ মে ২০২৪


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news