Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ মে ২০২৪
০১:১৩ অপরাহ্ন

ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা

অনলাইন ডেস্ক উৎসবের নগরী ইতিহাদ Man City's fourth title in a row

প্রথমার্ধের শেষেই নিজেদের কাজটা অনেকখানি সেরে রেখেছিল ম্যানচেস্টার সিটিও। ম্যাচের শুরুর বিশ মিনিটেই তারা আদায় করে নেয় দুই গোল। এরপর এক গোল হজম করলেও সেটা খুব একটা ভোগাতে পারেনি ম্যানসিটিকে। নিজেদের স্বভাবসুলভ খেলাটাই খেলেছে পেপ গার্দিওলার শিষ্যরা। একের পর এক আক্রমণ করে ওয়েস্টহ্যামকে ব্যস্ত রেখেছেন ডি ব্রুইনা-ফোডেন-হালান্ডরা। 

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে এসে বক্সের বাইরে থেকে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির আরও এক গোল। তাতেই যেন লিগ শিরোপা নিশ্চিত করে ফেলল ম্যানচেস্টার সিটি। ইতিহাদের নীলের সমুদ্রে শুরু হয়ে যায় শিরোপার উৎসব। এদিন অবশ্য শিরোপার আরেক দাবিদার আর্সেনাল নিজেদের ম্যাচেও জয় পেয়েছে তারা। এভারটনের বিপক্ষে জয় ২-১ গোলের ব্যবধানে। 

সবমিলিয়ে ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের জোড়া গোলের পর রদ্রির গোল জয় নিশ্চিত করেছে তাদের। ৩৮ ম্যাচের লিগ শেষ ম্যানসিটির পয়েন্ট ৯১। আর সমান ম্যাচে আর্সেনাল শেষ করেছে ৮৯ পয়েন্ট নিয়ে। আরও একবার শেষদিনে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে সিটিজেন্সরা। 

ম্যাচ শেষের বাঁশি বাজতেই এদিন মাঠে নেমে পড়েছেন মাঠে আসা ম্যানসিটির সমর্থকরা। ইতিহাদ যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। সবমিলিয়ে এটি তাদের দশম লিগ শিরোপা। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news