Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর অসুস্থ

অনলাইন ডেস্ক Bimal Kar

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য বিমল কর হাসপাতালে চিকিৎসাধীন। ৮৩ বছর বয়স্ক সাবেক এই ফুটবলার বাধর্ক্যজনিত নানা রোগ-জটিলতায় ভুগছেন।  

বিমল করের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তার ছেলে রাজীব কর জানান, 'বাবার শারীরিক পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। ১৯ মে হাসপাতালে ভর্তি করিয়েছি।

বিমল কর চট্টগ্রামের সন্তান। চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রামের ফুটবল রেফারিজ সহ জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই বয়সেও। তবে গত বছর চারেক সন্তানদের সঙ্গে ঢাকাতেই থাকছেন। তবে বিমলের হাসপাতালের ভর্তি ও অসুস্থতার খবরে চট্টগ্রামের ক্রীড়াবিদ-সংগঠকরা উদ্বিগ্ন।

বিমল কর ঢাকায় আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে ম্যাচ খেলে মুক্তিযুদ্ধে ফান্ড বৃদ্ধিতে সহায়তা করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ভিক্টোরিয়ার হয়ে খেলেন। এরপর নিজ জেলা চট্টগ্রামে ফিরে চট্টগ্রাম মোহামেডানে খেলেন। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সঙ্গে এখনো সম্পৃক্ত। খেলাধূলায় এত অবদানের পরেও রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি (ক্রীড়া পুরস্কার) না পাওয়ায় আফসোস থাকতে পারে সাবেক এই ফুটবলারের।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news