Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৪ নভেম্বর ২০২৪ | ০৭:৩৬ অপরাহ্ন

বরেন্দ্রভূমি

বাবুল চন্দ্র সূত্রধর ০৪ নভেম্বর ২০২৪

 জাতি গোষ্ঠী সারি সারি বিচিত্র বসনে
পুষ্পরাজি শোভে যেন নন্দন কাননে
সান্তাল মাহালী মুণ্ডা ওরাওঁ পাহানে
মাহাতো ধাঙ্গর তেলী পাহাড়ী বর্মণে
মনোরম ভূপ্রকৃতি অপূর্ব ভূষণে
স্তরে স্তরে বিন্যাসিত শিল্পসুধা গুণে
কান্দর জাওঐ চারা ডাঙ্গার জমিনে
সাজায়ে দিয়েছে কেবা মসৃণ যতনে

বঙ্গের দুলালী ওগো সুতন্বী ললনা
দেশময় দিতে নারে তোমার তুলনা
ঈর্ষনীয় রূপে গুণে হয়েছ অনন্যা
বর্ষজুড়ে সংস্কৃতি পায় আলোচনা
জাতি জাতি ভাবপ্রীতি হয়ে অন্তপ্রাণা
বিভেদের পরিচিতি নাহি হেথা গোণা
মিলেমিশে আছে সবে আত্মীয় ঘরানা
সুচারু বরেন্দ্রভূমি শান্তির ঠিকানা
বাবুল চন্দ্র সূত্রধর