Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বরেন্দ্রভূমি

বাবুল চন্দ্র সূত্রধর Babul Chandra Sutradhar

 জাতি গোষ্ঠী সারি সারি বিচিত্র বসনে
পুষ্পরাজি শোভে যেন নন্দন কাননে
সান্তাল মাহালী মুণ্ডা ওরাওঁ পাহানে
মাহাতো ধাঙ্গর তেলী পাহাড়ী বর্মণে
মনোরম ভূপ্রকৃতি অপূর্ব ভূষণে
স্তরে স্তরে বিন্যাসিত শিল্পসুধা গুণে
কান্দর জাওঐ চারা ডাঙ্গার জমিনে
সাজায়ে দিয়েছে কেবা মসৃণ যতনে

বঙ্গের দুলালী ওগো সুতন্বী ললনা
দেশময় দিতে নারে তোমার তুলনা
ঈর্ষনীয় রূপে গুণে হয়েছ অনন্যা
বর্ষজুড়ে সংস্কৃতি পায় আলোচনা
জাতি জাতি ভাবপ্রীতি হয়ে অন্তপ্রাণা
বিভেদের পরিচিতি নাহি হেথা গোণা
মিলেমিশে আছে সবে আত্মীয় ঘরানা
সুচারু বরেন্দ্রভূমি শান্তির ঠিকানা
© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news