
নাটোরের দত্তপাড়ায় গাজীপুর বিলে সেঞ্চুরী মেডিকেয়ার লিমিটেডে কোম্পানীকে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার রাত্রী আনুমানিক সাড়ে১২ টায় ডাকাতির ঘটাতির এই ঘটনা ঘটে।ডাকাতদল কোম্পানীর কর্মচারীদের বেঁধে রেখে নগদ টাকা,মোবাইল ফোন ও ১০টি মোবাইল লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মেশিন অপারেটর মামুনুর রশিদ জানান, বিদ্যুৎ খুঁটি থেকে বিদ্যুৎ কানেকশন কেটে ১০/১২ জন ডাকাত দল প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে। এরপর টিনকেটে ভিতরে প্রবেশ করে প্রতিষ্ঠানে থাকা সাত জন স্টাফকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।এরপর মারধর করে দশটি মোবাইল, নগদ ৪০ হাজার টাকা, ১ টি ল্যাপটপ, একটি বাইকের চাবি, একটি প্রাইভেট কারের চাবি, প্রাইভেট কারের ড্রাইভার এর ড্রাইভিং লাইসেন্স নিয়ে যায়। পরে তাদের চিৎকারে এ হাইওয়ে টহল পুলিশ এর সহযোগিতায় তারা রক্ষা পায়।
এ বিষয়ে নাটোর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।