Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ মে ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নাটোরে একটি প্রাইভেট কোম্পানীতে ডাকাতি

নাটোর প্রতিনিধি Robbery at a private company

নাটোরের দত্তপাড়ায় গাজীপুর বিলে সেঞ্চুরী মেডিকেয়ার লিমিটেডে কোম্পানীকে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার  রাত্রী আনুমানিক সাড়ে১২ টায় ডাকাতির ঘটাতির  এই ঘটনা  ঘটে।ডাকাতদল কোম্পানীর কর্মচারীদের বেঁধে রেখে নগদ টাকা,মোবাইল ফোন ও ১০টি মোবাইল লুট করে নিয়ে যায়।


প্রত্যক্ষদর্শী মেশিন অপারেটর মামুনুর রশিদ জানান,  বিদ্যুৎ খুঁটি থেকে বিদ্যুৎ কানেকশন কেটে ১০/১২ জন ডাকাত দল প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে। এরপর টিনকেটে ভিতরে প্রবেশ করে প্রতিষ্ঠানে থাকা সাত জন স্টাফকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।এরপর মারধর করে   দশটি মোবাইল,  নগদ ৪০ হাজার টাকা,  ১ টি ল্যাপটপ,  একটি বাইকের চাবি,  একটি প্রাইভেট কারের চাবি,  প্রাইভেট কারের ড্রাইভার এর ড্রাইভিং লাইসেন্স নিয়ে যায়। পরে তাদের চিৎকারে এ হাইওয়ে টহল পুলিশ এর সহযোগিতায় তারা রক্ষা পায়।

এ বিষয়ে নাটোর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news