Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৮ জুন ২০২৫
০৯:০৮ অপরাহ্ন

চাঞ্চল্যকর 'তালেব' হত্যা মামলার প্রধান আসামি আলম বলি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Main accused Alam Bolli arrested

কক্সবাজার রামুর থিমছড়ির চাঞ্চল্যকর আবু তালেব হত্যা মামলার প্রধান আসামি নুরুল আলম প্রকাশ আলম বলিকে রামুর থিমছড়ি বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, গতকাল বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ সদর এর আভিযানিক দল রামুর থিমছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতা আলম বলিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আলম বলি (৪৮), পিতা-মৃত আব্দুর রশিদ, পূর্ব থিমছড়ি, গর্জনিয়া, রামু। তাকে আইনানুগ কার্যক্রম গ্রহণে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news