
কক্সবাজার রামুর থিমছড়ির চাঞ্চল্যকর আবু তালেব হত্যা মামলার প্রধান আসামি নুরুল আলম প্রকাশ আলম বলিকে রামুর থিমছড়ি বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, গতকাল বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ সদর এর আভিযানিক দল রামুর থিমছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতা আলম বলিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আলম বলি (৪৮), পিতা-মৃত আব্দুর রশিদ, পূর্ব থিমছড়ি, গর্জনিয়া, রামু। তাকে আইনানুগ কার্যক্রম গ্রহণে রামু থানায় সোপর্দ করা হয়েছে।