
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মোড় এলাকায় একটি কলারবাগানে গাঁজার চালান ভাগাভাগির সময় ১০কেজি গাঁজাসহ ৮জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
মঙ্গলবার ভোররাতে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ । বুধবার (৩১ জানুয়ারি)সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান ।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ, অভিনব কায়দায় বাসযোগে কুমিল্লা জেলা হতে গাঁজার চালান চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসছেন মনিরুল নামে এক ব্যক্তি । মনিরুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী হওয়ায় আহাদ আলী নামে এক ব্যক্তির সহায়তায় এ চালান নিয়ে আসেন ।
তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মোড়ে একটি কলা বাগানের মধ্যে গোপনে গাঁজা ভাগাভাগি করার সময় মনিরুল ইসলাম ( ৩৫ ), শামসুল আলম (২৮), জুবায়ের হোসেন (২১), আহাদ আলী(২৭),আলামিন ইসলাম (২৬),আলিউল ইসলাম (৪৫), মামুন ইসলাম (৩৫ ) ও আলমকে (২২) গ্রেফতার করে পুলিশ । এ সময় তাদের হেফাজত থাকা ১০ কেজি গাঁজা জব্দ করে ।
পরে, মাদক মামলায় গ্রেপ্তারকৃত ৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ।