Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩১ জানুয়ারি ২০২৪
১০:৩৮ পূর্বাহ্ন

গাঁজার চালান ভাগাভাগির সময় ৮ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Shipment of marijuana

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মোড় এলাকায় একটি কলারবাগানে গাঁজার চালান ভাগাভাগির সময় ১০কেজি গাঁজাসহ ৮জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  পুলিশ ।

মঙ্গলবার ভোররাতে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ । বুধবার (৩১ জানুয়ারি)সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন, চাঁপাইনবাবগঞ্জ  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান ।

তিনি জানান,গোপন সংবাদের  ভিত্তিতে জানতে  পারে পুলিশ, অভিনব কায়দায় বাসযোগে কুমিল্লা জেলা হতে গাঁজার চালান চাঁপাইনবাবগঞ্জে  নিয়ে আসছেন  মনিরুল  নামে  এক   ব্যক্তি । মনিরুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী হওয়ায় আহাদ আলী নামে এক ব্যক্তির    সহায়তায়  এ  চালান নিয়ে  আসেন ।

তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মোড়ে একটি কলা বাগানের মধ্যে গোপনে গাঁজা ভাগাভাগি করার সময় মনিরুল ইসলাম  ( ৩৫ ), শামসুল আলম  (২৮),  জুবায়ের হোসেন  (২১),  আহাদ আলী(২৭),আলামিন ইসলাম (২৬),আলিউল ইসলাম (৪৫), মামুন  ইসলাম  (৩৫ )  ও  আলমকে (২২) গ্রেফতার করে পুলিশ । এ  সময় তাদের হেফাজত থাকা  ১০  কেজি গাঁজা    জব্দ করে  ।  

পরে, মাদক মামলায় গ্রেপ্তারকৃত ৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় । 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news