Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৫৩ অপরাহ্ন

মায়ের ভাষা

মোঃ আবু মাসুদ ২১ ফেব্রুয়ারি ২০২৬

ঝরলো রক্ত বায়ান্ন তে 

মায়ের মাটির ধূলোয় 

বাংলা ভাষার তরে।

ভাষার অবুঝ  ভালোবাসায় 

জব্বার দিল বুকের রক্ত 

ফিরলো না আর ঘরে ।

মাটির ভাষা ভালোবাসা 

মিশে আছে হৃদয় জুড়ে 

সবুজ শ্যামল আঙিনায়।

ভাষার তরে জীবণ দিয়ে 

বরকত যে ঘুমিয়ে আছে 

জড়িয়ে মাটির মায়ায় ।

ভাষার গভীর ভালোবাসা 

ভাটিয়ালি গানের সুরে

জুড়ে আছে মাঝির প্রাণে ।

ভাষার জন্য জীবন বলি 

দিয়েছে শহীদ রফিক 

অশান্ত রাজপথে স্লোগানে ।

একুশ আমার গর্বের 

স্বাধীন দেশের শেকর 

চেতনার গভীরে পোঁতা ।

যৌবনের উত্তাল হাওয়ায় 

ঝড়ালো শফিক প্রাণ 

ইতিহাস হলো গাঁথা ।

বাংলা আমার মায়ের বুলি 

দোয়েল পাখির শিশ 

ঘুম ভাঙা ভোর রাতে ।

সালামদের আত্মত্যাগে 

বিশ্বের বুকে বাংলা ভাষা 

আন্তর্জাতিক স্বীকৃতিতে।

মোঃ আবু মাসুদ