Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ ফেব্রুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মায়ের ভাষা

মোঃ আবু মাসুদ mother tongue

ঝরলো রক্ত বায়ান্ন তে 

মায়ের মাটির ধূলোয় 

বাংলা ভাষার তরে।

ভাষার অবুঝ  ভালোবাসায় 

জব্বার দিল বুকের রক্ত 

ফিরলো না আর ঘরে ।

মাটির ভাষা ভালোবাসা 

মিশে আছে হৃদয় জুড়ে 

সবুজ শ্যামল আঙিনায়।

ভাষার তরে জীবণ দিয়ে 

বরকত যে ঘুমিয়ে আছে 

জড়িয়ে মাটির মায়ায় ।

ভাষার গভীর ভালোবাসা 

ভাটিয়ালি গানের সুরে

জুড়ে আছে মাঝির প্রাণে ।

ভাষার জন্য জীবন বলি 

দিয়েছে শহীদ রফিক 

অশান্ত রাজপথে স্লোগানে ।

একুশ আমার গর্বের 

স্বাধীন দেশের শেকর 

চেতনার গভীরে পোঁতা ।

যৌবনের উত্তাল হাওয়ায় 

ঝড়ালো শফিক প্রাণ 

ইতিহাস হলো গাঁথা ।

বাংলা আমার মায়ের বুলি 

দোয়েল পাখির শিশ 

ঘুম ভাঙা ভোর রাতে ।

সালামদের আত্মত্যাগে 

বিশ্বের বুকে বাংলা ভাষা 

আন্তর্জাতিক স্বীকৃতিতে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news