Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৯ মে ২০২৬ | ০৭:৩৩ অপরাহ্ন

তালন্দ বাজারপাড়ায় র‌্যাবের অভিযান, চোলাই মদসহ দুইজন গ্রেফতার

জেসিকা শেখ জেলা প্রতিনিধি: ১৯ মে ২০২৬

রাজশাহীর তানোর থানার তালন্দ বাজারপাড়া এলাকা থেকে ২২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ভাই-বোনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোববার (১৭ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তালন্দ বাজারপাড়ায় চন্দন ডোমের বাড়িতে অভিযান চালিয়ে চন্দন ডোম (৩৮) ও তার বোন সোহাগী ডোম (৪০) কে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের টিনশেড বারান্দা থেকে ২২ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।



এসআইএল/বিবিএন

ছবি