রাজশাহীর তানোর থানার তালন্দ বাজারপাড়া এলাকা থেকে ২২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ভাই-বোনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (১৭ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তালন্দ বাজারপাড়ায় চন্দন ডোমের বাড়িতে অভিযান চালিয়ে চন্দন ডোম (৩৮) ও তার বোন সোহাগী ডোম (৪০) কে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের টিনশেড বারান্দা থেকে ২২ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআইএল/বিবিএন