সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় মদ, ৭ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টেন্স এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মহাপরিচালকের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল পারাপার রোধে সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ৫ নভেম্বর দিবাগত মধ্যরাত থেকে ৬ নম্বর ভোর ছয়টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ প্রেমতলী বিওপি, ইউসুফপুর বিওপি এবং মাজারদিয়া বিওপির আভিযানিক দলগুলো পৃথক স্থানে আকস্মিক অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
৫৯ বোতল ভারতীয় জেডি মদ (JD Liquor)
৭,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স
১০৪ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (DR.x-100mg)২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট।
উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের পাশাপাশি চোরাচালানী মালামাল আইনগত প্রক্রিয়া শেষে রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
সীমান্তে অপরাধ দমন ও জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।