Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: মদ ও চোরাচালানী মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- Liquor and contraband seized

​সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় মদ, ৭ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টেন্স এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।


​বিজ্ঞপ্তি  সূত্রে জানা যায়, মহাপরিচালকের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল পারাপার রোধে সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ৫ নভেম্বর দিবাগত মধ্যরাত থেকে ৬ নম্বর ভোর ছয়টা পর্যন্ত  রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ প্রেমতলী বিওপি, ইউসুফপুর বিওপি এবং মাজারদিয়া বিওপির আভিযানিক দলগুলো পৃথক স্থানে আকস্মিক অভিযান পরিচালনা করে।


​অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—

​৫৯ বোতল ভারতীয় জেডি মদ (JD Liquor)

​৭,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স

​১০৪ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (DR.x-100mg)​২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট।

​উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের পাশাপাশি চোরাচালানী মালামাল আইনগত প্রক্রিয়া শেষে  রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

​সীমান্তে অপরাধ দমন ও জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news