Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১৭ মার্চ ২০২৪ | ০৬:৪৫ পূর্বাহ্ন

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

অনলাইন ডেস্ক ১৭ মার্চ ২০২৪

কুমিল্লার নাঙ্গলকোটে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুর পৌনে দুই ঘটিকার দিকে লাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনের আউটারে তেজের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাসিস চৌধুরী  এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী উল্টে যাওয়া বগির নিচে চাপা পড়েছেন। তারা বাঁচার আকুতি জানাচ্ছেন। এছাড়াও প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। 

এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েকজন যাত্রী চাপা পড়েছে। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করছে।

বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত