Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৫ এপ্রিল ২০২৪ | ০৯:২৯ পূর্বাহ্ন

কেজিতে ৪০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম

অনলাইন ডেস্ক: ০৫ এপ্রিল ২০২৪

সপ্তাহের ব্যবধানে ৪০-৪৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৪৫ টাকা দরে।

রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

গত সপ্তাহে ব্রয়লার মুরগি ২০০ থেকে ২০৫ টাকা দরে বিক্রি হয়েছিল। বাজারগুলোতে সোনালির কেজি ৩৪০ টাকা, সোনালি হাইব্রিড ৩২০ টাকা, দেশি মুরগি ৬৫০ থেকে ৬৮০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ টাকা এবং সাদা লেয়ার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।


সপ্তাহের ব্যবধানে ৪০-৪৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম।