Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ এপ্রিল ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কেজিতে ৪০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম

অনলাইন ডেস্ক: Broiler chicken price

সপ্তাহের ব্যবধানে ৪০-৪৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৪৫ টাকা দরে।

রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

গত সপ্তাহে ব্রয়লার মুরগি ২০০ থেকে ২০৫ টাকা দরে বিক্রি হয়েছিল। বাজারগুলোতে সোনালির কেজি ৩৪০ টাকা, সোনালি হাইব্রিড ৩২০ টাকা, দেশি মুরগি ৬৫০ থেকে ৬৮০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ টাকা এবং সাদা লেয়ার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news