Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৩ মে ২০২৪ | ০৬:২৪ অপরাহ্ন

ভাইস চেয়ারম্যান পদে মাওলানা রফিক উদ্দিনের মনোনয়নপত্র দাখিল

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৩ মে ২০২৪

টেকনাফ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মাওলানা মো: রফিক উদ্দিন। গতকাল বৃহস্পতিবার ২ মে মনোনয়ন দাখিলের শেষ দিনে তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র দাখিল করেন। 

মাওলানা রফিক উদ্দিন টেকনাফ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি এলাকায় ব্যাপক পরিচিত, সজ্জন ও জনবান্ধব।

উল্লেখ্য, টেকনাফ উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী ৫ মে বাছাই, ৬-৮ মে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল দায়ের, ৯-১১ মে আপীল নিষ্পত্তি, ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়, ১৩ মে প্রতীক বরাদ্দ ও ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা নির্বাচন অফিস। শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেছে।

টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাওলানা রফিক উদ্দিনের মনোনয়নপত্র দাখিল