Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৩ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভাইস চেয়ারম্যান পদে মাওলানা রফিক উদ্দিনের মনোনয়নপত্র দাখিল

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার উপজেলা নির্বাচন Upazila Parishad election

টেকনাফ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মাওলানা মো: রফিক উদ্দিন। গতকাল বৃহস্পতিবার ২ মে মনোনয়ন দাখিলের শেষ দিনে তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র দাখিল করেন। 

মাওলানা রফিক উদ্দিন টেকনাফ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি এলাকায় ব্যাপক পরিচিত, সজ্জন ও জনবান্ধব।

উল্লেখ্য, টেকনাফ উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী ৫ মে বাছাই, ৬-৮ মে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল দায়ের, ৯-১১ মে আপীল নিষ্পত্তি, ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়, ১৩ মে প্রতীক বরাদ্দ ও ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা নির্বাচন অফিস। শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news