Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৭ মে ২০২৪ | ১০:৪৫ পূর্বাহ্ন

৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক ০৭ মে ২০২৪

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ৬ মে থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েনমোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এদিকে একই উদ্দেশ্যে সারাদেশে মোতায়েন করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮৭৪ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য।

৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন