Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ মে ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 418 Platoon BGB deployment

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ৬ মে থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েনমোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এদিকে একই উদ্দেশ্যে সারাদেশে মোতায়েন করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮৭৪ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news