জামালপুরে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত

an accident
অনলাইন ডেস্ক: ০২ জানুয়ারি ২০২৪ ০৬:৩৭ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ০২ জানুয়ারি ২০২৪ ০৬:৩৭ পূর্বাহ্ন
জামালপুরে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত

জামালপুরে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুইজন। মঙ্গলবার (২ জানুয়ারি) সদর উপজেলার ভারুয়াখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।