বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভার্চ্যুয়াল পাঠদানের সিদ্ধান্ত বাতিল

Virtual teaching
অনলাইনে ডেস্ক: ০৩ জানুয়ারি ২০২৪ ০৯:০০ পূর্বাহ্ন শিক্ষা
অনলাইনে ডেস্ক: ০৩ জানুয়ারি ২০২৪ ০৯:০০ পূর্বাহ্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভার্চ্যুয়াল পাঠদানের সিদ্ধান্ত বাতিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন - সংগৃহীত

সপ্তাহের একদিন ভার্চ্যুয়াল পাঠদানের পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকে পুরো সপ্তাহে অ্যাকাডেমিক পাঠদান  সশরীরে হবে।

বুধবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

তিনি জানান, ৪৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি থেকে অন্যান্য দিনের মত মঙ্গলবারও সশরীরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে ১ আগস্টের পর থেকে প্রতি মঙ্গলবার সকল অ্যাকাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

এরপর থেকে অনলাইনেই অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।