বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও সহকারীর মৃত্যু

Road accident
নাটোর প্রতিনিধি: ০৬ জানুয়ারি ২০২৪ ০৪:৩৩ পূর্বাহ্ন সারা বাংলা
নাটোর প্রতিনিধি: ০৬ জানুয়ারি ২০২৪ ০৪:৩৩ পূর্বাহ্ন
বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও সহকারীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক শাহিনুর রহমান ও চালকের সহকারী জসিম উদ্দিন  নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের কারবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক শাহিনুর রহমান ঝিনাইদহের শৈলকুপা থানার বারইপাড়া গ্রামের মোহাম্মদ এলাহীর ছেলে ও হেলপার জসিম উদ্দিন একই থানার অচিন্ত্যপুরের বাসিন্দা।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এ.এন.এম মাসুদ জানান, রাজশাহী থেকে বালু বোঝাই একটি ট্রাক কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি কারবালা এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুত গতির অপর একটি ট্রাক বালু বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিছনের ট্রাকটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই পেছনের ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

পরে আহতদের স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষনা করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুইটি এবং মরদেহ দুইটি তাদের হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ফরহাদুজ্জামান