ছাত্র-জনতার দখলে গাইবান্ধার রাজপথ

Students
অনলাইন ডেস্ক: ০৪ আগস্ট ২০২৪ ০৪:০৯ পূর্বাহ্ন সারাদেশ
অনলাইন ডেস্ক: ০৪ আগস্ট ২০২৪ ০৪:০৯ পূর্বাহ্ন
ছাত্র-জনতার দখলে গাইবান্ধার রাজপথ
....সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিতে দেশজুড়ে অসহযোগ আন্দোলন চলছে। আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছে গাইবান্ধায়।

রোববার (৪ আগস্ট) সকাল থেকেই গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সাথে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক, জনতাসহ সকল শ্রেণী পেশার লাখো মানুষ।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল গাইবান্ধার ডিসি অফিস এলাকায় একত্রিত হয়। পরে তা জনসমুদ্রে রূপ নেয়। পরে এক কিলোমিটার এলাকা জুড়ে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান শহরগুলো প্রদক্ষিণ করে। এ সময়ে রাস্তার মোড়ে মোড়ে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পুলিশকে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা গাইবান্ধা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে সমাবেশ করছে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার বি সার্কেল আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিচ্ছে। এখন পর্যন্ত গাইবান্ধার পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে।

সূত্র :ঢাকা পোস্ট