গোদাগাড়ীতে জেন্ডার ও জলবায়ু ন্যায়বিচার আন্তঃ সম্পর্ক বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর গোদাগাড়ীতে জেন্ডার ও জলবায়ু ন্যায়বিচার আন্তঃ সম্পর্ক শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রিইব এর প্রকল্প পরিচালক সুরাইয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনাব ফয়সাল আহমেদ গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিশেষ অতিথি ছিলেন কাজী রবিউল আলম চেয়ারম্যান নৃ-বি বিভাগ (রাবি),সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,মো:আব্দুল মানিক উপজেলা সমাজসেবা অফিসার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য জনাব ফয়সাল আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। তাই জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে।আপনারা জানেন, জলবায়ু পরিবর্তন আজ পৃথিবীর বড় হুমকি। বাংলাদেশের মতো নিম্নভূমি ও ঘনবসতিপূর্ণ দেশ এর সবচেয়ে বড় শিকার। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, লবণাক্ততা, নদীভাঙন—এসব আমাদের মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত বিপর্যস্ত করছে।
সভায় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা গৃহস্থালি কাজ থেকে শুরু করে জীবিকা, স্বাস্থ্য ও নিরাপত্তা সব ক্ষেত্রে নতুন ঝুঁকির মুখে পড়ছেন। এ অবস্থায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত হলে টেকসই সমাধান হবে। এই অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রিইব Rosa Luxemburg Stiftung এর পোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান, গবেষণা সহকারী অপু রাম দাস ও নিপেন্দ্রনাথ মাঝি।মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নারী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।উক্ত মতবিনিময় সভা একটি বেসরকারি প্রতিষ্ঠান রিইব আয়োজন করে।