বেতন বৃদ্ধির দাবি

বাস শ্রমিকদের ধর্মঘট ঢাকা-রাজশাহী রুটে বাস চলচল বন্ধ,ভোগান্তিতে যাত্রীরা

Salary increase demand
আবুল কালাম আজাদ ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১০ অপরাহ্ন
বাস শ্রমিকদের ধর্মঘট ঢাকা-রাজশাহী রুটে বাস চলচল বন্ধ,ভোগান্তিতে যাত্রীরা
জশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা।

শ্রমিকদের ন্যায্য বেতনসহ একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা।

শ্রমিকদের ন্যায্য বেতন ও দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

বাস চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১৩৫০ টাকা, সুপারভাইজার ৫৭০টাকা এবং হেলপারকে ৫৩০ টাকা দেন বাস মালিকরা। বিগত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সাথে বসেও সমস্যাটির সমাধান হয়নি। তাই ২২ সেপ্টেম্বর সোমবার ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট চলাচলকারী সব গাড়ি বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন তারা। তবে একতা পরিবহনের বাস চলাচল করছে।

ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে। সোমবার ভোর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল করবে না বলে জানিয়ছেন বাস শ্রমিক নেতারা।

এর আগে, একই দাবিতে একদিনের জন্য বন্ধ ছিলো রাজশাহী-ঢাকা রুটের বাস। তাতেও দাবি আদায় না হওয়ায় শুক্রবার বাস শ্রমিকরা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।