রাজশাহীতে সড়ক নিরাপত্তা কমিটির কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহীতে সড়ক নিরাপত্তা কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২২ সেপ্টেম্বর সোমবার সকাল এগারোটায় রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে এবং ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাঃ যোবায়ের হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়নও মানবসম্পদ ব্যাবস্থাপনা) রাজশাহী। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা শুধু প্রাণহানি ঘটায় না, পরিবারের অর্থনৈতিক ভিত্তিও নষ্ট করে দেয়। একজন উপার্জনকারী হারালে পুরো পরিবার দারিদ্র্যের মধ্যে তলিয়ে যায়।”
ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রকল্প লিড মো. নাজমুল হক জানান, ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র ও ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য।
বাংলাদেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নারী ও শিশুদের গণপরিবহন, যৌন হয়রানি ও সহিংসতার শিকার হওয়ার ঘটনা। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সচেতনতা, আইনের কার্যকর প্রয়োগ ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ এসেছে রাজশাহীতে অনুষ্ঠিত এ কর্মশালায়। জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় জানানো হয়, বিশ্বে প্রতিদিন গড়ে ৩ হাজার ৭০০ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক। বিআরটিএ’র তথ্যমতে ২০২৪ সালে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ হাজার ৩৮০ জন। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে এ সংখ্যা আরও বেশি—৮ হাজার ৫৪৩ জন। মোটরসাইকেল দুর্ঘটনাই এর মধ্যে সবচেয়ে বেশি।
এই কর্মশালায় অংশগ্রহন করেন উম্মে কুলসুম সম্পা অরিরিক্ত জেলা মাজিস্ট্রেট রাজশাহী, তিনি বলেন নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র থেকে শুরু করে গণপরিবহন—সবারই সচেতন হতে হবে। আইন মানার পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন জনাব মোঃ মাইনুল হোসেন, ব্যাবস্থাপক সড়ক নিরাপত্তা কর্মসূচি ব্যাক, তিনি সকল অংশীজনদের মুক্ত আলোচনায় একটি গঠনমূলক কর্মপরিকল্পনা প্রণয়নের আহবান জানান,
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, কেবল আইন প্রয়োগ করলেই চলবে না, পরিবার ও সমাজের মানসিকতার পরিবর্তন আনতে হবে। অনলাইনে বা গণপরিবহনে নারীরা হয়রানির শিকার হলে ভুক্তভোগীদের অভিযোগ করতে হবে এবং ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে হবে। আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারিকুল হাসান, সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, ডেপুটি সিভিল সার্জন ডা. মাহবুবা খানম, ট্রাফিক পুলিশের পরিদর্শক মিজানুর রহমান মন্ডল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্রাকের জেলা সহ-সমন্বয়কারী ফারজানা পারভীন সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।