কক্সবাজারে জেলেপরিবারের আয় বৃদ্ধি, জীবনমানের উন্নতি ও স্থানীয় পর্যায়ে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বারোপ

Income of fishermen's families in Cox's Bazar increases
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১০ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১০ অপরাহ্ন
কক্সবাজারে জেলেপরিবারের আয় বৃদ্ধি, জীবনমানের উন্নতি ও স্থানীয় পর্যায়ে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বারোপ
কক্সবাজারে জেলেপরিবারের আয় বৃদ্ধি, জীবনমানের উন্নতি ও স্থানীয় পর্যায়ে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বারোপ.....সংগৃহীত ছবি

কক্সবাজার উপকূলীয় এলাকায় মৎস্য অধিদপ্তরের পরিচালনায় ফিলেপ (Fisheries Livelihood Enhancement Project) এর উদ্যোগে এবং জাইকার অর্থায়নে জেলে পরিবারের সাথে মতবিনিময় ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ প্রথমে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া গ্রামে ফিলেপ এলএনসি ৩০ জন সুফলভোগীদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ হিসেবে ৩০টি ছাগল বিতরণ করা হয়। 

এই কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর এর মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ। 

তিনি বলেন, “জেলেদের জন্য বিকল্প আয়ের উৎস সৃষ্টি হলে মাছের প্রজনন মৌসুমে বা মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে তারা আর্থিকভাবে সুরক্ষিত থাকতে পারবে, যা সামুদ্রিক সম্পদ সংরক্ষণে বড় ভূমিকা রাখবে।” 

পরবর্তীতে একই ইউনিয়নের পেঁচারঘোনা গ্রামে ফিলেপ এল এন সির শতাধিক সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর এর মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ। 

বিশেষ অতিথি ছিলেন এস. এম. রেজাউল করিম, পরিচালক (প্রশাসন), মৎস্য অধিদপ্তর ও মোঃ আসাদুজ্জামান, প্রকল্প পরিচালক, ফিলেপ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাজমুল হুদা, জেলা মৎস্য কর্মকর্তা, কক্সবাজার।

পেচারঘোনা গ্রামের জেলেপরিবারগুলো মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাড়িতে হাঁস-মুরগি পালন, ছাগল পালন, টেইলরিং, টুপি তৈরী, শুঁটকি উৎপাদন এবং শাকসবজি চাষের পাশাপাশি আরও নানাবিধ বিকল্প আয়ের উদ্যোগে যুক্ত হচ্ছে। এই ধরনের উদ্যোগ জেলেদের পরিবারকে আর্থিকভাবে স্বনির্ভর করতে সহায়তা করছে এবং মাছের প্রজনন মৌসুমে সাগরে অতিরিক্ত চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজয় পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কক্সবাজার সদর; ম্যানামি আশাকুরা, প্রজেক্ট কোঅর্ডিনেটর, মোঃ মাহবুবুল ইসলাম, টিম লিডার, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার, ডেপুটি টিম লিডার, প্রজেক্ট কোঅর্ডিনেটর (ফিলেপ) সহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলেপরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।  

বক্তারা বলেন, উপকূলীয় মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় ফিলেপ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

উন্মুক্ত আলোচনায় বক্তারা সকল জেলেদের ফিশারম্যান কার্ড প্রদান, জীবন বীমার ব্যবস্থা, সরকারী উদ্দোগে নিরাপত্তা উপকরণ বিতরণ, মাছ ধরার নিষেধাজ্ঞা ও মা ইলিশ সংরক্ষণকাল বিষয়ে আরোও বেশী সচেতনতা বৃদ্ধি এবং জেলেপরিবারের আয়বর্ধনমূলক এবং পুষ্টি উন্নয়ন নিয়ে প্রকল্পের নানামুখী কার্যক্রম চালু করার জোরালো দাবী তুলেন।

প্রধান অতিথি উপস্থিত সকলের প্রশ্নের উত্তরসহ বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন। উপকরণ বিতরণ ও মতবিনিময় সভার মাধ্যমে জেলেদের জীবিকা উন্নয়ন, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও দারিদ্র্য বিমোচনে এ প্রকল্প কার্যকর অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে প্রকল্পটি নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম), মুক্তি কক্সবাজার ও নিউ ভিশনের মাধ্যমে কক্সবাজার জেলার ৫টি উপজেলায় ১৫টি গ্রামে ১৫০০ সুফলভোগী নিয়ে কাজ করছে। এই কার্যক্রমের মাধ্যমে জেলেপরিবারের আয় বৃদ্ধি, জীবনমানের উন্নতি এবং স্থানীয় পর্যায়ে স্বনির্ভরতা অর্জন সম্ভব হচ্ছে।