কক্সবাজারে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ২

2 arrested with weapons and drugs
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন
কক্সবাজারে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ২
কক্সবাজারে দেশীয় অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক করেছে নৌবাহিনী।

কক্সবাজারে দেশীয় অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক করেছে নৌবাহিনী। আটকরা হলেন অনসারুল করিম এবং নুর আলম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় অভিযান চালায় নৌবাহিনী।

অভিযানকালে সন্ত্রাসি আনসার ও আলমকে তাদের নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়। এসময় তল্লাশি করে ১টি এলজি, ১টি দুনলা দেশীয় বন্দুক, ৬টি ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট সিসা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

পরে জব্দ মাদক ও অস্ত্রসহ আটক সন্ত্রাসিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।