রাজশাহী কলেজে মুসলিম হোস্টেল শিক্ষার্থীদের বিক্ষোভ প্রত্যাহার

Student protest called off
ছোটন সরদার ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৫ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৫ অপরাহ্ন
রাজশাহী কলেজে মুসলিম হোস্টেল  শিক্ষার্থীদের বিক্ষোভ প্রত্যাহার
রাজশাহী কলেজে মুসলিম হোস্টেল শিক্ষার্থীদের বিক্ষোভ প্রত্যাহার

রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলের ইন্টারমিডিয়েট ব্লকে অনার্স-মাস্টার্স শিক্ষার্থীদের সিট বরাদ্দের সিদ্ধান্ত ঘিরে চলমান বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।

আজ বুধবার ২৪ সেপ্টেম্বর  দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত কলেজ শিক্ষক মিলনায়তনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনায় এই সমঝোতা হয়। আলোচনার পর ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিলে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

আলোচনায় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহীম হোসেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. সিরাজ উদ্দিন, মুসলিম হোস্টেলের সুপার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুব আলমসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা।

কলেজ সূত্রে জানা যায়, মুসলিম হোস্টেলের এইচ ব্লকে মোট ১৫৬টি সিট রয়েছে। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বর্তমানে আবাসিক শিক্ষার্থী সংখ্যা মাত্র ৭৫ জন। ফলে অবশিষ্ট ৮১টি সিট খালি থেকে যাওয়ায় গত ২১ আগস্ট কলেজ কর্তৃপক্ষ সেই সিটগুলো অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়ার নোটিশ জারি করে। এর প্রতিবাদে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা টানা আন্দোলন করে আসছিল।

আজকের আলোচনায় শিক্ষকরা শিক্ষার্থীদের পরিস্থিতি বুঝিয়ে বললে তারা কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে মেনে নেয় এবং আন্দোলন থেকে সরে আসে।