পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশের বিশেষ অ্যাপ চালু

Police special app launched
অনলাইন ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন
পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশের বিশেষ অ্যাপ চালু
সংগৃহীত ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে ঝিনাইদহে বিশেষ ‘পূজা নিরাপত্তা অ্যাপস’ চালু করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে অ্যান্ড্রয়েড অ্যাপসটি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অ্যাপসটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাপসের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ। এ সময় সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেনসহ জেলার সব পূজা মণ্ডপ কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই অ্যাপস চালু করেছে পুলিশ। যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে অ্যাপসটি কার্যকর ভূমিকা রাখবে। অ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে। দেশে এই প্রথম ঝিনাইদহ জেলাতে ব্যতিক্রমী এই অ্যাপ্লিকেশন চালু করল ঝিনাইদহ জেলা পুলিশ। যে অ্যাপসের মাধ্যমে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নম্বর পাওয়া যাবে খুব সহজেই। পূজা মণ্ডপের লোকেশন খুব সহজেই বের করা যাবে।