তানোরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Farmers rally
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৮ অপরাহ্ন সারা বাংলা
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৮ অপরাহ্ন
তানোরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
তানোরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিধাইড় স্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে কৃষকদের কে বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকার দমন ও ফসলী জমিতে জৈব সার ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা কৃষিকর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদৎ হোসেন,উপসহকারী কৃষি কর্মকর্তা একিন আলী,মইনুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সমাবেশে বক্তারা বলেন, জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং ফসল উৎপাদনও টেকসই হয়। পাশাপাশি ক্ষতিকর পোকা দমনে সঠিক পদ্ধতি অনুসরণ করলে কৃষকরা ভালো ফলন পাবেন।কৃষক সমাবেশে প্রায় ৩০০ স্থানীয় কৃষকরা উপস্থিত হয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে ধারণা লাভ করেন।