স্যালুট পদক বিহীন সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হক

Major Nazmul Haque
ওয়ালিউর রহমান বাবু ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৯ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
ওয়ালিউর রহমান বাবু ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৯ অপরাহ্ন
স্যালুট পদক বিহীন সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হক
স্যালুট পদক বিহীন সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হক

২৭ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ কালীন ৭ নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হকের জীবন অবসানের দিন। খুবই দু:খজনক। তাকে নিয়ে যারা বড় বড় কথা বলে নিজেকে জাহির করেন, তারা নিশ্চুপ। হয়তো তাদের তাকে মনে নেই বা তার সম্পর্কে কিছুই জানা নেই, তবে সুযোগ সুবিধা নেবার ক্ষেত্রে ইনারা বেশ তৎপর। বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে অবদান রাখা ৭ নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হকের প্রতি অবজ্ঞা কেন? কে দেবেন এর জবাব? যতটুকু জানা যায় চট্টগ্রামের এই নাজমুল হক পাকিস্তান সেনা বাহিনীতে যোগ দেন। তাকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের নওগাঁ ইপিআর ৭ নং উইং এর অধিনায়কের দ্বায়িত্ব দিয়ে পাঠালে অবাঙালি অধিনায়ক আকরাম তাকে দ্বায়িত্ব বুঝিয়ে না দিয়ে সড়যন্ত্র করে। এ সময় সারাদেশ উত্তাল, চলছে অসহযোগ আন্দোলন, প্রতিরোধের প্রস্তুতি।


নওগাঁর রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল জলিলসহ অনান্যরা বিষয়টি অবগত হয়ে তাকে অপেক্ষা করেতে বলেন। এরই মধ্যে চলে আসে ২৫ মার্চ, স্বাধীনতার ডাক। নওগাঁ ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) ৭নং উইং এ স্বাধীন বাংলার পতাকা তুলতে এবং অবাঙালিদের আক্রমণ প্রতিরোধে মেজর নাজমুল হকের ভুমিকা ছিল। তিনি ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরীর সাথে আলোচনার পর বারোটি পরিকল্পনা গ্রহণ করে বগুড়া ও রাজশাহীতে ফ্রন্ট খোলেন।


ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী রাজশাহী জেলা সদরে এসে মেজর নাজমুল হকের পরিকল্পনায় যোদ্ধাদের নিয়ে রাজশাহী ক্যান্টনমেন্টে থাকা পাকিস্তানি সৈন্যদের অবরোধ করে রাখেন। ১৩ এপ্রিল ঢাকা থেকে আসা পাকিস্তানি সৈন্যদের আক্রমনে স্বাধীনতাকামীদের প্রতিরোধ ভেঙে গেলে মেজর নাজমুল হক রাজশাহী জেলা সদর থেকে নওগাঁ হয়ে সীমান্ত পার হয়ে যোদ্ধাদের একত্রিত করতে ভূমিকা রাখেন।


ক্যাপ্টেন গিয়ান উদ্দিন আহমেদ চৌধুরীও রাজশাহী জেলা সদর ছেড়ে গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জে প্রতিরোধ গড়ে তুলে সীমান্ত পার হন। মেজর নাজমুল হক কে ৭নং সেক্টরের সেক্টর কমান্ডার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, রহনপুর, দিনাজপুরেরর ঠনঠনিয়া পাড়া সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় অ্যাকশন অপারেশনে নিজে নেতৃত্ব দেন। তিনি যোদ্ধাদের সাথে ক্যাম্পে থাকতে স্বাচ্ছন্দবোধ করতেন। তার জীবনযাপন ছিল সাধারণ। যোদ্ধারা ছিল তার আপনজন।


জ্যাকপটের নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম পলাশী ক্যাম্প থেকে বের হয়ে ওয়ারলেসে জানতে পান সেক্টর কমান্ডার নাজমুল হক শিলিগুড়িতে আছেন। তিনি সেখানে গেলে মিত্র বাহিনীর ক্যাপ্টেন দাস তাকে জানান মেজর নাজমুল হক এবং তিনি জরুরি আলোচনার জন্য দাজ্জিলিং যাচ্ছেন ফিরতে দেরী হবে। এ কথা শুনে তিনি তাদের সাথে যেতে চাইলে ক্যাপ্টেন দাস তাকে একজন নৌ কমান্ডো নিতে বলেন। তিনি নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধা এবাদুল কে সাথে নিয়ে তারা চারজনে দাজ্জিলিং পৌছান।


 বৃষ্টির মধ্যে গাড়ির স্টিয়ারিং এ মেজর নাজমুল হক পাশে মিত্র বাহিনীর ক্যাপ্টেন দাস। গাড়ি নিচে নামছে, পিছনের সিটে তিনি ও এবাদুল। হঠাৎ একটা শব্দ জ্ঞান ফিরে কান্না শুনলেন। এবাদুল কে পকেট থেকে লাইটার বের করিয়ে জ্বালিয়ে দেখলেন ক্যাপ্টেন দাস মারা গেছেন। মেজর নাজমুল হকের মাথা তার কাঁধে তিনিও বেঁচে নেই। মেজর নাজমুল হকের হ্যান্ড ওয়ারলেসটি নিয়ে শিলিগুড়িতে জানালে রেসকিউ পাটি এসে তাদের উদ্ধার করে। তারা মেজর নাজমুল হক ও ক্যাপ্টেন দাসের মৃত দেহ লরীতে এবং তারা তাদের দুজনকে আলাদা গাড়িতে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।


বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান কে ৭ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব দেয়া হয়। ‘জয়যাত্রা’ পত্রিকার এক সাক্ষাৎকারে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান বীর উত্তম বলেন মেজর নাজমুল হকই প্রথম সেক্টর কমান্ডার তিনি নন। বীর মুক্তিযোদ্ধা ৭ নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক ছিলেন ব্যাতিক্রমধর্মী রণকৌশলবিধ তার সাক্ষাৎকার, তার কথা বিদেশি মাধ্যমে প্রচার হয়। বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের মৃত্যুর সংবাদ মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম শোক ও হতাশার সৃষ্টি করে, এই শোক ও হতাশাকে শক্তিতে পরিণত করা হয়।


মেজর নাজমুল হকের মৃতদেহ কোথায় রাখা হবে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাফন করা হবে এই নিয়ে কতপিয় ব্যক্তি দন্দ্ব ও প্রশ্ন তুললে মুক্তিবাহিনীর কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধারা অনড় থেকে সীমান্ত পার হয়ে মুক্ত অঞ্চলে তাকে দাফনের সিদ্ধান্ত নেন। তাকে যখন দাফনের জন্য নেয়া হচ্ছিল তখন সীমান্তের ওপারের মানুষরা তাকে শ্রদ্ধা জানায়। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা মাথার টুপি খুলে সম্মান দেয়। ঝুঁকি উপেক্ষা করে তার মৃত দেহ সীমান্ত পার করে রাজশাহী জেলার তৎকালীন চাঁপাইনবাবগঞ্জের মহাকুমার সোনামসজিদ চত্ত্বরে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়। বজিয় র্অজনরে পর শহদি মজের নাজমুল হকরে স্ত্রী নওসারা মলিি দুই বছররে সুরভী ও এগারো মাসরে শউিলকিে নয়িে র্দূবসিহ জীবনে সুন্দর বাংলাদশেরে স্বপ্ন দখেতে থাকনে।পনেশনরে ১৩০ টাকা পতেে ভোগান্ততিে পড়নে। সভোবে পাননি কারো সহযোগীতা।


বেঁচে থাকতে তাকে করতে হয় আরেক সংগ্রাম। দীর্ঘ সময় ধরে নানা ভাবে দাবী উত্থাপন হলে শহিদ মেজর নাজমুল হককে সেক্টর কমান্ডারের মর্যাদা দেয়া হয়। কিন্তু দুঃখজনক মুক্তিযুদ্ধে অবদান রেখেও এত বছরেও তাকে অবহেলা করে তার প্রাপ্য কোনো পদক তাকে দেয়া হয়নি এটা অত্যান্ত লজ্জাজনক তার প্রতি এত অবজ্ঞা কেন এ প্রশ্ন ? রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নওগাঁতে দিনটি পালন হলেও রাজশাহী সহ উত্তরাঞ্চলরে অন্য কোথাও দনি টি পালন হয় না। তাকে স্মরণীয় করে রাখতে কোনো উদ্যোগ নেই।


 সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই সাহসী বীর মুক্তিযোদ্ধা শহিদ সেক্টর কমান্ডর মেজর নাজমুল হককে মরণোত্তর পদক প্রদান করার জন্য আবেদন রেখে, রাজশাহীর সিটি কপোর্রেশন ও উত্তরাঞ্চলরে বীর মুক্তিযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে কোন উদ্দেগ নেয়া হয়নি। বহু আগে শহিদ মেজর নাজমুল হক ফাউন্ডেশনের উত্তর অঞ্চল সম্বন্বয়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের ও নওগাঁ বাসির পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহিদ স্মৃতি সংগ্রহশালায় শহিদ মেজর নাজমুল হককের প্রতিকৃতি হস্তান্তর করে মহৎ কাজ করেছেন তাকে ধন্যবাদ। তিনি ও বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন জানান নওগাঁ জেলার সাপাহার থেকে খঞ্জনপুর রাস্তাটির নাম এই যোদ্ধার নামে নাম করন করা দাবি জানানো হয়েছে হবে।


তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ কালীন সময় ৭ নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লেফটেনান্ট কর্ণেল কাজী নুরুজ্জামান বীর উত্তম, ৭ নং সেক্টর ৪ নং সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী বীর বিক্রম, জ্যাকপটের নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, বীর মুক্তিযোদ্ধা রাজশাহীর সাবেক মেয়র দুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ, মুস্তফা আল মেহমুদ রাসেল সাধারণ সম্পাদক একুশে পরিষদ নওগাঁ, চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকা ‘জয়যাত্রা’।


লেখক: তথ্য সংগ্রাহক সমাজ ও সাংস্কিৃতি কর্মী, রাজশাহী