ইসলামী আন্দোলন নেতা শোয়াইবকে দেখতে গেলেন খেলাফত মজলিস কক্সবাজার জেলা নেতৃবৃন্দ

Maulana Mohammad Shoaib
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০১ অপরাহ্ন
ইসলামী আন্দোলন নেতা শোয়াইবকে দেখতে গেলেন খেলাফত মজলিস কক্সবাজার জেলা নেতৃবৃন্দ
ইসলামী আন্দোলনের কক্সবাজার জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ শোয়াইব দীর্ঘদিন ধরে অসুস্থ।

ইসলামী আন্দোলনের কক্সবাজার জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ শোয়াইব দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি বর্তমানে নিদানিয়ার বাড়িতে রয়েছেন।                                 

জুমাবার বাদ আসর খেলাফত মজলিসের কক্সবাজার জেলা শাখার মুহতারম সভাপতি মাওলানা মুফতি আবু মুসার নেতৃত্বে দায়িত্বশীলবৃন্দ মাওলানা শোয়াইবকে দেখতে যান এবং অসুস্থতার খোঁজ নেন। 

এতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী, সহ সভাপতি মাওলানা হাফেজ নুরুল্লাহ জিহাদী ও নির্বাহী সদস্য মাওলানা হাফেজ মাহমুদুল হাসান। 

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী।