কক্সবাজার রেল লাইনের নিরাপত্তা সংক্রান্ত জরুরি সভা
emergency meeting
কক্সবাজার রেল লাইনের নিরাপত্তা সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভায় রেল লাইনের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করা হয়৷ পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।