ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে চাকরির সুযোগ
ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংকটি অ্যাকাউন্ট অফিসার (এসিও) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট
পদের নাম: অ্যাকাউন্ট অফিসার (এসিও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর
কর্মস্থল: জামালপুর, শেরপুর, টাঙ্গাইল
বেতন: ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, ওভারটাইম ভাতা, পারফরম্যান্স বোনাস, বছরে ১টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬