স্কয়ার গ্রুপে চাকরি

Jobs at Square Group
অনলাইন ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন
স্কয়ার গ্রুপে চাকরি
সংগৃহীত ছবি

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন (ফ্রোজেন ফুড) বিভাগ অফিসার/জুনিয়র অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৩ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: অফিসার/জুনিয়র অফিসার

বিভাগ: প্রোডাকশন (ফ্রোজেন ফুড)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি অথবা কেমিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। 

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: মানিকগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৬