চাকরি দেবে ব্র্যাক এনজিও, থাকতে হবে কম্পিউটারে মৌলিক জ্ঞান

(NGO) Recruitment Notice
অনলাইন ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫৯ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫৯ অপরাহ্ন
চাকরি দেবে ব্র্যাক এনজিও, থাকতে হবে কম্পিউটারে মৌলিক জ্ঞান
সংগৃহীত ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির আশ্রয়কেন্দ্র, এইচসিএমপি বিভাগ ফিল্ড ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর

বিভাগ: আশ্রয়কেন্দ্র, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা। 

আবেদনের শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৬