২২তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় কক্সবাজার জেলা দলের সাফল্য

At the 22nd National Taekwondo Competition
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন খেলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন
২২তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় কক্সবাজার জেলা দলের সাফল্য
২২তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় কক্সবাজার জেলা দল ব্যাপক সফলতা অর্জন করেছে।

২২তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় কক্সবাজার জেলা দল ব্যাপক সফলতা অর্জন করেছে।

তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কক্সবাজার জেলা দলসহ দেশের ৩০ জেলার ক্লাব এবং সংস্থা হতে ৫৫০ জন সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহণ করেন।

খেলায় জুনিয়র বিভাগ (পুরুষ-মহিলায়) প্রথম রার্নাসআপ হয়েছে কক্সবাজার জেলা দল। পদক প্রাপ্তি : স্বণ-৭টি ও রোপ্য-৬টি মোট ১৩টি পদক পেয়ে প্রথম রার্নাসআপ হয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা দলের প্রধান কোচ ও জাতীয় তায়কোয়ানডো ক্রীড়াবিদ মোহাম্মদ আবদুল্লাহ।

অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহাবুব-উল-আলম।

এ সময় তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তায়কোয়ানডোর মতো মার্শাল আর্ট শুধু শারীরিক সক্ষমতাই নয়, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তায়কোয়ানডো খেলোয়াড়রা আরও সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।

এদিকে কক্সবাজার জেলা দলের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাব-একাডেমি, খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক ও সংগঠক। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলার প্রধান তায়কোয়ানডো কোচ মোহাম্মদ আবদুল্লাহ।