স্বাস্থ্যমন্ত্রী

সব সিন্ডিকেট ভেঙে দেবো

Md. Sakhawat Hossain
অনলাইন ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৯ অপরাহ্ন
সব সিন্ডিকেট ভেঙে দেবো
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।......সংগৃহীত ছবি

মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি তার কার্যালয়ে যোগদান করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করাই আমার অগ্রাধিকার।’’ এদিন দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট ভেঙে দেবো। এই মন্ত্রণালয়ে কোনও দুর্নীতি হতে পারবে না। কারও চাপে কোনও কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করবো।’’

তিনি বলেন, ‘‘আমার কোনও লোভ ও পিছুটান নেই। স্বাস্থ্য খাতে জনবল সংকট আছে কিনা জানি না। থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ স্বাস্থমন্ত্রী বলেন, ‘‘ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না। সাতদিনের মধ্যে হাসপাতালগুলোতে ভিজিট শুরু করবো। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবো।’’ তিনি বলেন, ‘‘স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য খাতের আস্থাহীনতার কারণে যে (রোগীরা) বিদেশে যায়, তা না। এ ক্ষেত্রে মান বৃদ্ধি করতে হবে। সেটা করলে মন্ত্রী-এমপিরাসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে।’’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করবো। একবারে জটিল কিছু, যার চিকিৎসা দেশে নেই, সেক্ষেত্রে গেলেও দেশেই সর্বোচ্চ চেষ্টা করবো। এ ছাড়াও স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির ৩১ দফা ও ইশতেহার নিয়ে কাজ করবো।’’